প্রেস বিজ্ঞপ্তি
২৯ নভেম্বর ২০২৫ তারিখ সকাল ১০টায় গাজিপুরস্থ BGIFT Institute of Science & Technology (BIST) এর ক্যাম্পাসে “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও Seminar on National & International Study Opportunities–2025” শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে গাজীপুর এবং এর পার্শ্ববর্তি এলাকার HSC ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং অভিবাবক বৃন্দ অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ঠ শিক্ষানুরাগী BGIFT-এর সম্মানিত অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা পরিচালক জনাব মোঃ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে জাতীয় পর্যায়ে শিক্ষার গুরুত্ব এবং সঠিক বিষয় নির্বাচন করার অপরিহার্যতার উপর আলোকপাত করেন। তিনি বলেন
বাংলাদেশের মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হওয়ার প্রতিযোগিতা অত্যন্ত বেশি, তাই আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। পাশাপাশি যারা UK, USA, Canada, Australia সহ অন্যান্য দেশে পড়াশোনা করতে চায় তাদের জন্য BGIFT এর পক্ষ থেকে যথাযথ গাইডেন্স এবং ভর্তি-প্রক্রিয়া সহায়তা প্রদান করা হবে। একইসঙ্গে যারা China, Japan, Malaysia এবং Germany তে পড়তে ইচ্ছুক তাদের জন্য প্রয়োজনীয় স্কলারশিপ এবং সুযোগ-সুবিধা BGIFT নিশ্চিত করবে বলে তিনি উল্লেখ করেন।
তার বক্তব্যের শেষে, একজন শারীরিকভাবে চ্যালেঞ্জড (physically challenged) শিক্ষার্থীকে সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করার কথা ঘোষণা করেন।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থিদের মাঝে ক্রেস্ট এবং সার্টিফিকেট বিতরণ করা হয়।
এই আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা, বিষয় নির্বাচন, ক্যারিয়ার পরিকল্পনা এবং দেশি-বিদেশি উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে পথনির্দেশক হিসেবে BGIFT ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।
